‘কালকে আমাদের বাসায় মেহমান আসবে’: ৫ অঞ্চলের ভাষায়
মান বাংলার একটা কথা, আর অঞ্চলগুলোতে তা কীভাবে বলা হয়।
- চট্টগ্রাম: হালিয়া আরার বাসাত মেহমান আইবো
- নোয়াখালী: কাইলগা আঙ্গো বাসাত মেহমান আইবো
- সিলেট: কাইল আমরার বাসাত মেমান আইবা
- বরিশাল: কাইলগো মোগো বাড়ি মেহমান আইবে
- ময়মনসিংহ: কালকে আমরার বাসায় মেমান আইব