‘সব অঞ্চলের মানুষের ভাষা এক রকমের নয়’: ৫ অঞ্চলের ভাষায়
মান বাংলার একটা কথা, আর অঞ্চলগুলোতে তা কীভাবে বলা হয়।
- চট্টগ্রাম: বেক অঞ্চল অর মাইনষের ভাষা একডইল্লে নই
- নোয়াখালী: বেক অঞ্চলের মাইনষের ভাষা এক রকমের ন
- সিলেট: হকল জেগার মাইনষের ভাষা একলাকান নায়
- বরিশাল: হগল এলাকার মানের ভাষা এক রহম না
- ময়মনসিংহ: বেগ অঞ্চলের মাইনষের ভাষা এক রহমের না