‘যদি লুকিয়ে বিয়ে করি পরবর্তীতে কি তার ফ্যামিলি কোনো সমস্যা করতে পারবে?’: ৫ অঞ্চলের ভাষায়
মান বাংলার একটা কথা, আর অঞ্চলগুলোতে তা কীভাবে বলা হয়।
- চট্টগ্রাম: যদি লুকাইয়েরে বিয়া গরি তারফরে তার ফ্যামিলি কি হোন সমইস্যা গরিবো না?
- নোয়াখালী: যদি হলাই বিয়া করি হরে কি হেতির ফ্যামিলি কোনো সমইস্যা কইরতে হাইরবো?
- সিলেট: যদি লুকাইয়া বিয়া খরি তে বাদেদি তাইর ফ্যামিলি কুনো সমস্যা খরতো পারবো নি?
- বরিশাল: যদি পলাইয়া বিয়া করি পরে কি হ্যার ফেমিলি কোনো সমেস্যা করতে পারবে?
- ময়মনসিংহ: যদি লুকায়া বিয়া করি পরে কি হের ফ্যামিলি কোন সমস্যা করতে পারব?