‘তিনি কোন বিষয় নিয়ে কথা বলছিলেন?’: ৫ অঞ্চলের ভাষায়
মান বাংলার একটা কথা, আর অঞ্চলগুলোতে তা কীভাবে বলা হয়।
- চট্টগ্রাম: তিনি হোন বিষয় লইয়েরে হথা হন্না?
- নোয়াখালী: হেতনে কোন বিষয় লই কতা কইছিলেন?
- সিলেট: তাইন কিতা লইয়া মাতাত আছলা?
- বরিশাল: হ্যায় কোন বিষয় লইয়া কথা কইতেয়াছেলে?
- ময়মনসিংহ: হেয় কোন বিষয় নিয়া কথা কইতাসিলেন?