‘বাজার থেকে চাবি বানানোর লোক আনালেন’: ৫ অঞ্চলের ভাষায়
মান বাংলার একটা কথা, আর অঞ্চলগুলোতে তা কীভাবে বলা হয়।
- চট্টগ্রাম: বাজারেত্তুন চাবি বানাইবার লোক আইন্নে
- নোয়াখালী: বাজার তুন চাবি বানাইন্না লোক আনাইলেন
- সিলেট: বাজার তনে চাবি বানানির মানুষ আনাইলা
- বরিশাল: বাজারে গোনে চাবি বানাইন্নার মানু আনাইছে
- ময়মনসিংহ: বাজার থাইক্কা চাবি বানানুর লোক আনাইলেন