‘আব্বা আমাকে গতকাল একটা ছেলের সাথে দেখা করতে বলেছিল’: ৫ অঞ্চলের ভাষায়
মান বাংলার একটা কথা, আর অঞ্চলগুলোতে তা কীভাবে বলা হয়।
- চট্টগ্রাম: গতহালিয়া আব্বু আরে এক্কান ফোয়ার ফোয়ারিত দেহা গরিবেল্লাই হইল
- নোয়াখালী: কাইল্গা আব্বা আরে এক হোলার লগে দেয়া কইরতে কইছিলো
- সিলেট: আব্বা মোরে গতকাল এক ফুয়ার লগে দেখা করতে কইছলা
- বরিশাল: আব্বায় মোরে গ্যাছেকাইল এউক্কা পোলার লগে দ্যাহা করতে কইছেলে
- ময়মনসিংহ: আব্বা আমারে কালকে একটা ছেড়ার সাথে দেখা করতে কইসিন