‘কোন কিছুই খুব সহজে হারিয়ে যায় না’: ৪ অঞ্চলের ভাষায়
মান বাংলার একটা কথা, আর অঞ্চলগুলোতে তা কীভাবে বলা হয়।
- চট্টগ্রাম: হনোকিচুই সহজে আযি ন যাগই
- নোয়াখালী: কোনো কিচ্ছু এতো সহজে আঁজি যায় না
- সিলেট: কুন্তাউ ওতো সহজে হারাই যায় না
- বরিশাল: কোন কিছুই এক্কালে সহজে হারাইয়া যায় না