‘কিন্তু ছেলে বাংলাদেশে আসার পর ওই মেয়েটি সাথে যোগাযোগ বন্ধ করে দেয়’: ৫ অঞ্চলের ভাষায়
মান বাংলার একটা কথা, আর অঞ্চলগুলোতে তা কীভাবে বলা হয়।
- চট্টগ্রাম: কিন্তু ফোয়া বাংলাদেশত আইবের ফোরে অই মাইয়া ফোয়া ইবার ফোয়ারিত যোগাযোগ বন্ধ গরি দিয়ি
- নোয়াখালী: কিন্তু হোলা বাংলাদেশে আইওনের হর হেই মাইয়ার লগে যোগাযোগ বন্ধ করি দেয়
- সিলেট: কিন্তু ফুুয়া বাংলাদেশো আওয়ার বাদে হউ ফুড়ির লগে যুগাযুগ বন খরি দেয়
- বরিশাল: তয় পোলা বাংলাদেশে আওয়ার পর হেই মাইয়াডার লগে যোগাযোগ বন্ধ কইররা দ্যায়
- ময়মনসিংহ: কিন্তু পোলা বাংলাদেশে আওনের পর ওই মাইয়াডার লগে যোগাযোগ বন্ধ কইরা দেয়