‘টুকটাক টিউশনি করে যেটুকু আয় হয় তা দিয়ে নিজের হাতখরচই ঠিকমতো চলে না’: ৫ অঞ্চলের ভাষায়
মান বাংলার একটা কথা, আর অঞ্চলগুলোতে তা কীভাবে বলা হয়।
- চট্টগ্রাম: টুকটাক ফন্না ফরাইয়েরে যা আইয়ে তা দিয়েরে হাতহরস নো চলে
- নোয়াখালী: টুকটাক টিউশনি করি যদ্দুর কামাই অয় হেটা দি নিজের আতখরচই ঠিকমতন চলে না
- সিলেট: টুকিটাকি টিউশনি খরিয়া যেটুক আয় অয় ইতা দিয়া নিজোর হাত খরচা অউ ঠিকমতো চলে না
- বরিশাল: টুকটাক টিউশানি কইররা যেইকয়ডা টাহা হয় হেইয়া দিয়া নিজের হাতখরচই ঠিক্মতো চলেনা
- ময়মনসিংহ: টুকটাক টিউশনি কইরা যটটুকু আয় হয় তা দিয়া নিজের হাতখরচই ঠিকমতো চলে না