‘আমার একটুও কষ্ট হচ্ছে না’: ৫ অঞ্চলের ভাষায়
মান বাংলার একটা কথা, আর অঞ্চলগুলোতে তা কীভাবে বলা হয়।
- চট্টগ্রাম: আর এক্কানউ হস্ট নো অর
- নোয়াখালী: আর এককানাও কষ্ট অইতেছে না
- সিলেট: মোর থুরাও খষ্ট অর না
- বরিশাল: মোর একটুহানেও কষ্ট হইতেয়াছে না
- ময়মনসিংহ: আমার একটুও কষ্ট হইতাসে না