‘আমার মা সব কাজ একা করছে’: ৫ অঞ্চলের ভাষায়
মান বাংলার একটা কথা, আর অঞ্চলগুলোতে তা কীভাবে বলা হয়।
- চট্টগ্রাম: আর মা বেয়াক হাম এহ্লা গইজ্জে
- নোয়াখালী: আর মা বেগগিন কাজ একা কইরছে
- সিলেট: মোর আম্মায় হখল কাম এখলা খরইন
- বরিশাল: মোর মায় হগল কাম এল্লাহ করছে
- ময়মনসিংহ: আমার মা বেগ কাম একলা করসে