‘তবে আমার গার্লফ্রেন্ড আমাকে বলেছে আমি তাকে যেভাবে রাখবো সে সেভাবেই থাকবে’: ৫ অঞ্চলের ভাষায়
মান বাংলার একটা কথা, আর অঞ্চলগুলোতে তা কীভাবে বলা হয়।
- চট্টগ্রাম: তবে আর ফ্রেমিকা আরে হইয়ে আই তারে যেনে রাইক্কুন এনেই তাকিবো
- নোয়াখালী: তবে আর গার্লফ্রেন্ড আরে কইছে আই হেতিরে যেন্নে রাইখখুম হেতি হেন্নেই থাইকবো
- সিলেট: তেবো মোর গার্লফ্রেন্ড মোরে খইছে মুই তাইরে যেলা রাখমু তাই হলাউ থাখবো
- বরিশাল: তয় মোর গার্লফ্রেন্ড মোরে কইছে মুই হ্যারে যেমনে রাখমু হ্যায় হেমনেই থাকবে
- ময়মনসিংহ: তবে আমার গার্লফ্রেন্ড আমারে কইসে আমি তারে যেমনে রাখবাম হেয় অম্নেই থাকব