‘সে তোমার জন্য সব কিছু করতে পারে’: ৫ অঞ্চলের ভাষায়
মান বাংলার একটা কথা, আর অঞ্চলগুলোতে তা কীভাবে বলা হয়।
- চট্টগ্রাম: সে তোয়ার লাই বেক কিছু গরিত্তারে
- নোয়াখালী: হেতে তোয়ার লাই বেক কিছু কইরতাম হারে
- সিলেট: সে তোমার লাগি সব কিছু করতে ফারে
- বরিশাল: হ্যায় তোমার লইজ্ঞা হগল কিছু করতে পারে
- ময়মনসিংহ: হেয় তোমার লাইজ্ঞা বেগ কিসু করতে পারে