‘মার কথা শুনে বাবা হাসলেন’: ৫ অঞ্চলের ভাষায়
মান বাংলার একটা কথা, আর অঞ্চলগুলোতে তা কীভাবে বলা হয়।
- চট্টগ্রাম: মার হতা ফুনিয়েরে বাবা আসের
- নোয়াখালী: মার কতা হুনি আব্বা হাইসলেন
- সিলেট: মা'র মাত হুনিয়া বাবায় হাসলা
- বরিশাল: মায়ের কথা হুইন্না আব্বা হাসে
- ময়মনসিংহ: মার কথা হুইন্না আব্বা হাসলেন