‘আরেকটু বড়ো হলে কী করবে ?’: ৫ অঞ্চলের ভাষায়
মান বাংলার একটা কথা, আর অঞ্চলগুলোতে তা কীভাবে বলা হয়।
- চট্টগ্রাম: আরেক্কেনা ডর অই গেইলে কেন গরিবা
- নোয়াখালী: আরেককানা বড্ডা অইলে কী কইরবা ?
- সিলেট: আর থুরা বড় ওইলে কিতা করবো?
- বরিশাল: আরেকটু বড় হইলে কি করবে?
- ময়মনসিংহ: আরেকটু বড় হইলে কী করব ?