‘কেন পলাশের কথায় বিরক্ত হয়েছিল’: ৫ অঞ্চলের ভাষায়
মান বাংলার একটা কথা, আর অঞ্চলগুলোতে তা কীভাবে বলা হয়।
- চট্টগ্রাম: পলাশর হতাত বিরক্ত কিললাই অইলে?
- নোয়াখালী: কিল্লেই হলাশের কথাত বিরক্ত অইছিলো?
- সিলেট: পলাশ ওর মাতে বিরক্ত ওইছলায় কিওর লাগি?
- বরিশাল: কির লইজ্ঞা পলাশের কথায় বিরক্ত হইল্লেহ?
- ময়মনসিংহ: কেরে পলাশের কথায় বিরক্ত হইসিল?