‘মা ঝারু দিয়ে ঘরটি পরিষ্কার করছে’: ৫ অঞ্চলের ভাষায়
মান বাংলার একটা কথা, আর অঞ্চলগুলোতে তা কীভাবে বলা হয়।
- চট্টগ্রাম: মা ঝারু দিয়েরে ঘর ইবা ফরিষ্কার কইজ্জে
- নোয়াখালী: মা ঝাড়ু দি ঘর হরিষ্কার কইরছে
- সিলেট: আম্মা ঝাড়ু দিয়া ঘরটা পরিস্কার করছইন
- বরিশাল: মায় পিছা দিয়া ঘরডা পরিষ্কার করছে
- ময়মনসিংহ: মা ঝারু দিয়া ঘরডা পরিষ্কার করতাসে