‘আমি নাকি মারা গেলে তার একটি আফসোস থাকবে শুধু আমি নাকি তাকে বুঝিনি কখনো’: ৫ অঞ্চলের ভাষায়
মান বাংলার একটা কথা, আর অঞ্চলগুলোতে তা কীভাবে বলা হয়।
- চট্টগ্রাম: আই নাকি মরি গেলে তার এক্কান আফসোস তাকিবো ইন অইলদেকি আই নাকি তারে হোন দিন নো বিঝি
- নোয়াখালী: আই বেলে মরি গেলে হেতির ওকগা আফসোস থাইকবো শুধু আই নাকি হেতিরে বুঝিনো কখনো
- সিলেট: মুই বলে মরি গেলে তাইর এখটা আফসোস থাকি যাইবো খালি মুই বলে তাইরে কুনোদিন বুঝছি না
- বরিশাল: মুই বোলে মরলে হ্যার এউক্কা আফসোস থাকবে খালি মুই বোলে হ্যারে বুঝিনাই কহনো
- ময়মনসিংহ: আমি নাকি মইরা গেলে হের একটা আফসোস থাকব শুধু আমি নাকি তারে বুঝিনাই কহনো