‘আমি তোমার সাথে রাতে সাগর পাড়ে দাঁড়ায় থাকতে চাই’: ৫ অঞ্চলের ভাষায়
মান বাংলার একটা কথা, আর অঞ্চলগুলোতে তা কীভাবে বলা হয়।
- চট্টগ্রাম: আঁই তোঁয়ার ফোয়ারে রাতিয়া দইরগার চর অত তিয়ায় তাইক্তো চাই
- নোয়াখালী: আই তোয়ার লগে রাইতকা সাগর হাড়ে দাড়াই থাইঅতাম চাই
- সিলেট: তুমিতাইন ওর লগে আমি রাত্রে সমুদ্রর পাড়-ও উবাই থাকতাম চাই
- বরিশাল: মুই তোমার লগে রাইতেরবেলা সাগরের ধারে খারাইয়া থাকতে চাই
- ময়মনসিংহ: আমি তোমার লগে রাইতে সাগর পাড়ে দাঁড়ায় থাকতাম চাই