‘বাংলাদেশে জনপ্রিয় সবজির অন্যতম লাউ, যেটি এখন প্রায় সারা বছরই পাওয়া যায়’: ৫ অঞ্চলের ভাষায়
মান বাংলার একটা কথা, আর অঞ্চলগুলোতে তা কীভাবে বলা হয়।
- চট্টগ্রাম: বাংলাদেশোত জনপ্রিয় সবজির অন্যতম লাউ, যিবা এহন ফ্রায় সারা বছরত ফাওয়া যার
- নোয়াখালী: বাংলাদেশ এ জনপ্রিয় সবজির অন্যতম লাউ যেটা অন প্রায় সারাবছরই এ হান যায়
- সিলেট: বাংলাদেশে জনপ্রিয় সবজি অন্যতম লাউ, যেটা এখন হারা বছর মিলে
- বরিশাল: বাংলাদেশে জনপ্রিয় সবজির অন্যতম কদু, হেইডা এহন পেরায় হারা বচ্ছরই পাওয়া যায়
- ময়মনসিংহ: বাংলাদেশে জনপ্রিয় সবজির অন্যতম লাউ, যেইডা এহন প্রায় সারা বছরই পাওয়ন যায়