‘সে যেভাবে আমাকে আশা করছে আমি নিজেকে সেভাবে উপস্থাপন করছি’: ৫ অঞ্চলের ভাষায়
মান বাংলার একটা কথা, আর অঞ্চলগুলোতে তা কীভাবে বলা হয়।
- চট্টগ্রাম: সে জেইল্লে আত্তুন আসা গরে এইল্লে আই নিজেরে রাহি
- নোয়াখালী: হে যেন্নে আরে আশা কইরছে আই নিজেরে হেন্নে উপস্থাপন কইরছি
- সিলেট: তাইন যেলা আমারে চাইছইন আমি হলা নিজরে উপস্থাপন করছি
- বরিশাল: হ্যায় যেমনে মোরে আশা করছে মুই নিজেরে হেমনেই সামনে আনছি
- ময়মনসিংহ: হেয় যেমনে আমারে আশা করসে আমি নিজেরে ওমনে উপস্থাপন করসি