‘শিম সব ধরনের মাটিতেই চাষ করা যায়’: ৫ অঞ্চলের ভাষায়
মান বাংলার একটা কথা, আর অঞ্চলগুলোতে তা কীভাবে বলা হয়।
- চট্টগ্রাম: শিম বেগুন মাটিত চাষ গরা যায়
- নোয়াখালী: সিম বেঅ ধরনের মাডিতে চাষ করন যায়
- সিলেট: উরি সব ধরনের মাটিতেই চাষ করা যায়
- বরিশাল: উশ্যি বেবাক ধরনের মাডিতেই চাষ করা যায়
- ময়মনসিংহ: শিম বেক ধরনের মাডিতেই চাষ করন যায়