‘এই শিশুটির অনেক ঠাণ্ডা লাগছে’: ৫ অঞ্চলের ভাষায়
মান বাংলার একটা কথা, আর অঞ্চলগুলোতে তা কীভাবে বলা হয়।
- চট্টগ্রাম: এই শিশু ইবার বহুত ঠান্ডা লাইজ্ঞে
- নোয়াখালী: এই হোলাগার মেলা ঠান্ডা লাইগছে
- সিলেট: এই শিশুটার অনেক ঠান্ডা লাগসে
- বরিশাল: এই গেদুডার বেমালা ঠান্ডা লাগছে
- ময়মনসিংহ: এই আবুডার মেলা ঠাণ্ডা লাগতাসে