‘নিজেকে উনি দূর্বল ভেবে এমন করে’: ৫ অঞ্চলের ভাষায়
মান বাংলার একটা কথা, আর অঞ্চলগুলোতে তা কীভাবে বলা হয়।
- চট্টগ্রাম: নিহেরে দুর্বল ভাবি এইল্লা গরে
- নোয়াখালী: নিজেরে হেতনে দূর্বল ভাবি ইগিন করে
- সিলেট: নিজেরে তাইন দূর্বল ভাবিয়া ওতা করোইন
- বরিশাল: নিজেরে দুর্বল ভাইব্বা এইরহম করে
- ময়মনসিংহ: নিজেরে হেয় দূর্বল ভাইব্বা এমন করে