‘অল্পবয়সী একটি ছেলে বাইরে ফুটপাতে দৌড়াচ্ছে’: ৫ অঞ্চলের ভাষায়
মান বাংলার একটা কথা, আর অঞ্চলগুলোতে তা কীভাবে বলা হয়।
- চট্টগ্রাম: আল্ফবয়স্যা ফোয়া অজ্ঞা বাইরে ফুটফাতত দুরের
- চট্টগ্রাম: অল্পবয়সী এইজ্ঞো ফুয়া ফুটপাতোত দুরার
- নোয়াখালী: কম বয়সি অগগা হোলা বাআরা রাস্তার অচে ফুটপাতে দৌড়ার
- নোয়াখালী: অল্পবয়সী ওকগা হোলা বাইরে ফুটপাতে দৌড়াইতেছে
- সিলেট: অল্প বয়সর এখটা ফুয়া বারে ফুটপাতো দৌড়ার
- সিলেট: কম বয়সী একগু ফুয়া বাইরে ফুটপাত-ও দৌড়ার
- বরিশাল: কমবয়সী এউক্কা পোলা বায়রায় ফুডপাতে দৌড়াইতেয়াছে
- বরিশাল: জুয়ান এউক্কা পোলা বায়রায় ফুটপাতে দৌড়াইতেয়াছে
- ময়মনসিংহ: কম বয়স্ক একটা ছেড়া বাইরে ফুটপাতে দৌড়াইতাসে
- ময়মনসিংহ: অল্পবয়সী একটা ছেড়া বাইরে ফুটপাতে দৌড়াইতাসে