‘পুলিশকে সবকিছু প্রথম থেকে শেষ পর্যন্ত খুলে বলেন আপনার সাথে যা যা হয়েছে’: ৫ অঞ্চলের ভাষায়
মান বাংলার একটা কথা, আর অঞ্চলগুলোতে তা কীভাবে বলা হয়।
- চট্টগ্রাম: ফুলিশেরো বেয়াক্কুন খুলিয়েরে হন অনের ফোয়ারিত যাযা অইয়ে
- নোয়াখালী: হুলিশরে বেগগিন হথম তুন শেষ হইর্যন্ত খুলি কন আন্নের লগে কি কি অইছে
- সিলেট: পুলিশরে হখলতা পয়লা থাকি হেষ পর্যন্ত খুলিয়া খইন আফনার লগে যা যা অইছে
- বরিশাল: পুলিশরে হগলকিছু পরথোম গোনে শ্যাষ পর্যন্ত খুইললা কন আমনের লগে যেইয়া যেইয়া হইছে
- ময়মনসিংহ: পুলিশরে বেগকিসু প্রথম থাইক্কা শেষ পর্যন্ত খুইল্লা কন আফনের সাথে যা যা হইসে