‘উনার কারো সাথে ভালো সম্পর্ক নেই’: ৫ অঞ্চলের ভাষায়
মান বাংলার একটা কথা, আর অঞ্চলগুলোতে তা কীভাবে বলা হয়।
- চট্টগ্রাম: উনির ফোয়ারিত হনিক্কের এল্লে সম্পর্ক নাই
- নোয়াখালী: হেতোনের কারো লগে ভালা সম্পর্ক নাই
- সিলেট: তানর লগে খেউরো ভালা খাতির নাই
- বরিশাল: হ্যার কাউর লগে ভালো সম্পর্ক নাই
- ময়মনসিংহ: হের কারো লগে ভালা সম্পর্ক নাই