‘সব কাজ আমি করি উনি একটা কাজ ও করেন না তাও আমরা খারাপ’: ৫ অঞ্চলের ভাষায়
মান বাংলার একটা কথা, আর অঞ্চলগুলোতে তা কীভাবে বলা হয়।
- চট্টগ্রাম: বেক খাম আই গরি,ইবে উগ্গোও খাম নো গরে , তওও আরা হারাপ
- নোয়াখালী: বেগগিন কাম আই করি হেতনে ওকগা কাম ও করেন না তাও আমরা খারাপ
- সিলেট: হখল কাম মুই খরি তাইন এখটা কামও খরইন না তাও আমরা ভালা নায়
- বরিশাল: হগল কাম মুই করি হ্যায় এউক্কা কাম ও করে না হ্যাও মোরা খারাপ
- ময়মনসিংহ: বেগ কাম আমি করি হেয় একটা কাম ও করেন না তাও আমরা খারাপ