‘হঠাৎ সামনের মেয়েটি থমকে দাঁড়াল’: ৫ অঞ্চলের ভাষায়
মান বাংলার একটা কথা, আর অঞ্চলগুলোতে তা কীভাবে বলা হয়।
- চট্টগ্রাম: হঠাৎ সামনের মাইয়াফোয়া ইবা তিয়াই গেইল
- নোয়াখালী: হঠাৎ সামনের মাইয়াগা থমকি খাড়াইলো
- সিলেট: আখতা করি সামনের ফুরিগু থমকি গেছে
- বরিশাল: হুটকইররা সামনের মাইয়াউজ্ঞা থমকাইয়া খাড়াইছে
- ময়মনসিংহ: হঠাৎ সামনের মাইয়াডা থমকায়া দাঁড়াইল