‘আমি এখন এইগুলো মেনে নিতে পারছি না’: ৫ অঞ্চলের ভাষায়
মান বাংলার একটা কথা, আর অঞ্চলগুলোতে তা কীভাবে বলা হয়।
- চট্টগ্রাম: আই এহন ইউন মানিত নো পারির
- নোয়াখালী: আই অন ইগিন মানি লইতে হাইরতেছি না
- সিলেট: মুই অখন অতা মানিয়া নিতাম ফারিয়ার না
- বরিশাল: মুই এহন এইডি মাইননা নেতে পারতেয়াছি না
- ময়মনসিংহ: আমি এহন এইগুলা মাইন্না নিতাম পারতাসি না