‘অবশ্যই আপনি নিয়মিত নামাজ পড়ে আল্লাহর কাছে শান্তি প্রার্থনা করতে পারেন’: ৫ অঞ্চলের ভাষায়
মান বাংলার একটা কথা, আর অঞ্চলগুলোতে তা কীভাবে বলা হয়।
- চট্টগ্রাম: আবশ্যই আল্লার হাসে নমাজ ফরিয়েরে দোয়া গরিবান শান্তির লাই
- নোয়াখালী: অবশ্যই আন্নে নিয়মিত নামাজ হড়ি আল্লার কাছে শান্তি চাই দোয়া কইরতে হারেন
- সিলেট: অবশ্যই আফনে নিয়মিত নামাজ পড়িয়া আল্লার টাইন শান্তি প্রার্থনা খরতা পারইন
- বরিশাল: অবশ্যই আমনে পেরতেকদিন নামাজ পইররা আল্লাহর ধারে শান্তি দোয়া করতে পারেন
- ময়মনসিংহ: অবশ্যই আফনে নিয়মিত নামাজ পইড়া আল্লাহর কাসে শান্তি প্রার্থনা করতে পারেন