‘বাস থেকে যখন নামলেন, তখন সকাল হয়ে গেছে’: ৫ অঞ্চলের ভাষায়
মান বাংলার একটা কথা, আর অঞ্চলগুলোতে তা কীভাবে বলা হয়।
- চট্টগ্রাম: বাসত নামিবার ফরেদি সকাল অইগিয়ি
- নোয়াখালী: বাস তুন যন নামছে, তন সকাল অই গেছে
- সিলেট: বাস তাকি যখন নামছিলা, তখন সকাল ওই গেছিল
- বরিশাল: বাসে গোনে যহন নামছে তহন বেইন্নাহাল হইয়া গ্যাছে
- ময়মনসিংহ: বাস থাইক্কা যহন নামলেন, তহন সকাল হয়া গেসে