‘ঐ লোকের সামনে আমি দাঁড়াতে পারবোনা’: ৫ অঞ্চলের ভাষায়
মান বাংলার একটা কথা, আর অঞ্চলগুলোতে তা কীভাবে বলা হয়।
- চট্টগ্রাম: ঐ লোকর সামনোদি আই দারাইন্নো ফাইজ্জুম
- নোয়াখালী: ঐ বেডার সামনে আই খাড়াইতে হাইরতান ন
- সিলেট: হউ বেটার সামনে আমি দাড়াইতাম ফারতাম নায়
- বরিশাল: অই ব্যাডার সামনে মুই খাড়াইতে পারমু না
- ময়মনসিংহ: ঐ লোকের সামনে আমি খাড়াইতে পারতাম না