‘আমার সন্ধায় কফি খাওয়ার অভ্যাস আছে’: ৫ অঞ্চলের ভাষায়
মান বাংলার একটা কথা, আর অঞ্চলগুলোতে তা কীভাবে বলা হয়।
- চট্টগ্রাম: আর সন্ধায় কফি খাইবার অব্যাস আছে
- নোয়াখালী: আর সন্ধায় কফি খাওনের অভ্যাস আছে
- সিলেট: আমার হাঞ্জাবেলাত কফি খাওয়ার অভ্যাস আছ্র
- বরিশাল: মোর সন্ধায় কফি খাওনের অভ্যাস আছে
- ময়মনসিংহ: আমার সন্ধায় কফি খাওনের অভ্যাস আসে