‘আমি বুঝে গেছি ওই ছেলেকে ছাড়া আমি থাকতে পারব না’: ৫ অঞ্চলের ভাষায়
মান বাংলার একটা কথা, আর অঞ্চলগুলোতে তা কীভাবে বলা হয়।
- চট্টগ্রাম: আই বুঝি গেয়ি ফোয়া ইবারে ছাড়া আই তাকিন্নো ফাইজ্জুম
- নোয়াখালী: আই বুঝি গেছি হোলা হিগারে ছাড়া আই থাইকতে হাইরতান ন
- সিলেট: মুুইও বুঝিল্চি অউ ফুয়ারে ছাড়া মুই থাখতাম ফারতাম নায়
- বরিশাল: মুই বুইজঝা গ্যাছি অই পোলারে থুইয়া মুই থাকতে পারমু না
- ময়মনসিংহ: আমি বুইজ্ঝা গেসি ওই পোলারে ছাড়া আমি থাকতে পারতাম না