‘ক্লাসে কোন বিষয় নিয়ে কথা বলছিলেন?’: ৫ অঞ্চলের ভাষায়
মান বাংলার একটা কথা, আর অঞ্চলগুলোতে তা কীভাবে বলা হয়।
- চট্টগ্রাম: ক্লাসত হোন বেফারে হতা হইয়্যে?
- নোয়াখালী: ক্লাসে কোন বিষয় লই কতা কইছিলেন?
- সিলেট: ক্লাস-ও কোন ব্যাপারে মাতছিলায়?
- বরিশাল: কেলাশে কোন বিষয় লইয়া কথা কইতেয়াছেলেন?
- ময়মনসিংহ: ক্লাসে কোন বিষয় নিয়া কথা কইসিলেন?