‘সে এখন নিজে মুখেই বলে তোমার সাথে আবার ও সব ঠিক করছি’: ৫ অঞ্চলের ভাষায়
মান বাংলার একটা কথা, আর অঞ্চলগুলোতে তা কীভাবে বলা হয়।
- চট্টগ্রাম: ইতে এহন নিজোর মুখোত কইয়েরে তুয়ার লাই আবার বেজ্ঞুন টীক কইজ্জে
- নোয়াখালী: হে অন নিজের মুখেই কয় তোয়ার লগে আবার ও বেগগিন ঠিক কইরছি
- সিলেট: হে এখন নিজোর মুখেউ কয় তুমার লগে আরখবার হখলতা ঠিক করিয়ার
- বরিশাল: হ্যায় এহন নিজের মোহে কয় তোমার লগে ফিররা সব ঠিক করতেয়াছি
- ময়মনসিংহ: হেয় এহন নিজে মুহেই কয় তোমার লগে আবার ও সব ঠিক করসি