‘এই গরমে বাহিরে বের হতে ইচ্ছা করে না’: ৫ অঞ্চলের ভাষায়
মান বাংলার একটা কথা, আর অঞ্চলগুলোতে তা কীভাবে বলা হয়।
- চট্টগ্রাম: এই গরমত বাইর ওইতো মনত নো সার
- নোয়াখালী: এই গরমেত্তে বাইর অইত ইচ্ছা করে না
- সিলেট: এই গরমো বাইরে বাইর অইতে জানে কয় না
- বরিশাল: এরহম গরমে বায়রায় বাইর হইতে ইচ্ছা করে না
- ময়মনসিংহ: এই গরমে বাইরে বাইর হইতে ইচ্ছা করে না