‘লোকটি কিছু দিন আগে বিয়ে করেন’: ৫ অঞ্চলের ভাষায়
মান বাংলার একটা কথা, আর অঞ্চলগুলোতে তা কীভাবে বলা হয়।
- চট্টগ্রাম: লোক ইবা কিছু আগদ্দি বিয়া গইজ্জেদে
- নোয়াখালী: বেডাগা কদিন আগে বিয়া কইচ্ছেন
- সিলেট: লোকটা কিছুদিন আগে বিয়া করছইন
- বরিশাল: ব্যাডাডা কয় দিন আগে বিয়া করছে
- ময়মনসিংহ: লোকটা কিসু দিন আগে বিয়া করেন