‘আপনারা বলেন এখন আমি আসলে করব কি?’: ৫ অঞ্চলের ভাষায়
মান বাংলার একটা কথা, আর অঞ্চলগুলোতে তা কীভাবে বলা হয়।
- চট্টগ্রাম: অনেরা হন আই আসলে কিত্তাম?
- নোয়াখালী: আন্নেরা কন অন আই আসলে কি কইরতাম?
- সিলেট: আফনারা কইন এখন আমি আসলে কিতা খরতাম?
- বরিশাল: আমনেরা কন এহন মুই আসলে করমু কি?
- ময়মনসিংহ: আফনেরা কন এহন আমি আসলে করবাম কি?