‘কবুতর পালন করতে বেশি জায়গারও প্রয়োজন হয় না’: ৫ অঞ্চলের ভাষায়
মান বাংলার একটা কথা, আর অঞ্চলগুলোতে তা কীভাবে বলা হয়।
- চট্টগ্রাম: হইতর ফালিবেল্লাই বেশি জায়গার ফ্রয়জন নাই
- নোয়াখালী: কবুতর হইলতে বেশি জায়গার ও প্রয়োজন হয় না
- সিলেট: খবুতর ফালতে বেশি জায়গা লাগে না
- বরিশাল: কইতোর পালতে বেমালা জায়গারও দরকার হয় না
- ময়মনসিংহ: কবুতর পালতে বেশি জায়গারও দরকার হয় না