‘আবেগ প্রবন মানুষ খুব বোকা হয়ে থাকে’: ৫ অঞ্চলের ভাষায়
মান বাংলার একটা কথা, আর অঞ্চলগুলোতে তা কীভাবে বলা হয়।
- চট্টগ্রাম: আবেগ ফ্রবন মানুষ বোত বোকা ওয় তাকে
- নোয়াখালী: আবেগপ্রবন মানুষ বোকা থায়
- সিলেট: আবেগ ওয়ালা মানুষ খুব আরুয়া অই থাকে
- বরিশাল: আবেগী মানু বেমালা গোঙ্গা হইয়া থাহে
- ময়মনসিংহ: আবেগ প্রবন মানুষ মেলা বেক্কল হয়া থাকে