‘তাদের বাগান অন্যদের বাগানের মতো নয়’: ৫ অঞ্চলের ভাষায়
মান বাংলার একটা কথা, আর অঞ্চলগুলোতে তা কীভাবে বলা হয়।
- চট্টগ্রাম: তারার বাগান অন্য মাইনশের বাগানর ডইল্লে
- নোয়াখালী: হেতাগো বাগান অন্যগো বাগানের লাইন ন
- সিলেট: তারার বাগান অইন্যরার বাগান ওর লাকান নায়
- বরিশাল: হ্যাগো বাগান অন্যগো বাগানের নাহান না
- ময়মনসিংহ: হেরার বাগান অন্যরার বাগানের মত না