‘মেয়েটি রাজশাহী থেকে আমার বড় ভাইয়ের সাথে দেখা করতে এসেছিল’: ৫ অঞ্চলের ভাষায়
মান বাংলার একটা কথা, আর অঞ্চলগুলোতে তা কীভাবে বলা হয়।
- চট্টগ্রাম: মাইয়াা ফয়া ইব আরাজশাহীত্তুন আর ডোর ভাইর ফয়ারিত দেহা গরিবেল্লাই আইসসিল
- নোয়াখালী: মাইয়াগা রাজশাহীর তুন আর ভাইয়ার লগে দেয়া কইরতো আইছিলো
- সিলেট: ফুড়িটা রাজশাহী থাকি আমার বড় ভাইয়র লগে দেখা করাত আইছলা
- বরিশাল: মাইয়াডা রাজশাহী গোনে মোর বড় ভাইর লগে দ্যাহা করতে আইল্লে
- ময়মনসিংহ: মাইয়াডা রাজশাহী থাইক্কা আমার বড় ভাইয়ের সাথে দেখা করতে আইসিল