‘সাড়ে চারটায় সবার মাঠে আসার কথা’: ৫ অঞ্চলের ভাষায়
মান বাংলার একটা কথা, আর অঞ্চলগুলোতে তা কীভাবে বলা হয়।
- চট্টগ্রাম: সাড়ে চারটার সমত বেকের মাডত আইবের হতা
- নোয়াখালী: সাড়ে চাইরটায় বেকে মাঠে আইয়নের কতা
- সিলেট: সাড়ে চাইট্টাত হক্কল ওর মাঠ-ও আওয়ার কথা
- বরিশাল: সাড়ে চাইরটায় হগলডির মাডে আওয়ার কথা
- ময়মনসিংহ: সাড়ে চারটায় বেহের মাঠে আওনের কথা