‘আমি গ্রামের ছেলে ঢাকাতে একটা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করি’: ৫ অঞ্চলের ভাষায়
মান বাংলার একটা কথা, আর অঞ্চলগুলোতে তা কীভাবে বলা হয়।
- চট্টগ্রাম: আই ঢাহা তাহি এক্কা ফ্রাইবেট বিশ্ববিদ্যালয়ত ফন্না ফরি
- নোয়াখালী: আই গেরামের হোলা ঢাকাত ওকগা হাইভেট বিশ্ববিদ্যালয়ে হড়াশোনা করি
- সিলেট: মুই গাউর ফুয়া ঢাকাত এখটা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ো পড়িয়ার
- বরিশাল: মুই গেরামের পোলা ঢাহায় এউক্কা পেরাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়ালেহা করি
- ময়মনসিংহ: আমি গ্রামের পোলা ঢাকাত একটা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা করি