‘তাই আমি তাকে লুকিয়ে বিয়ে করতে চাই’: ৫ অঞ্চলের ভাষায়
মান বাংলার একটা কথা, আর অঞ্চলগুলোতে তা কীভাবে বলা হয়।
- চট্টগ্রাম: তাই আই তারে লুকাইয়েরে বিয়া গইত্তাম চাই
- নোয়াখালী: তাই আই হেতিরে হলাই বিয়া কইরতাম চাই
- সিলেট: এর দায় আমি তাইরে লুকাইয়া বিয়া খরতাম চাই
- বরিশাল: হেইতে মুই হ্যারে পলাইয়া বিয়া করতে চাই
- ময়মনসিংহ: তাই আমি তারে লুকায়া বিয়া করতাম চাই