‘আব্বু আমার জন্য লাল জামা কিনে এনেছে’: ৫ অঞ্চলের ভাষায়
মান বাংলার একটা কথা, আর অঞ্চলগুলোতে তা কীভাবে বলা হয়।
- চট্টগ্রাম: আব্বু আঁর লাই লাল হঅর কিনি আইন্নে
- চট্টগ্রাম: আব্বু আর লাই লাল জামা কিনি আইন্ন্যে
- নোয়াখালী: আব্বা আর লাই লাল জামা লই আছে
- সিলেট: আব্বায় মোর লাগি লাল জামা কিনিয়া আনছইন
- বরিশাল: আব্বা মোর লইজ্ঞা লাল জামা কিন্যা আনছে
- বরিশাল: আব্বা মোর লাইগা লাল জামা কিন্ন্যা আনছে
- ময়মনসিংহ: আব্বা আমার লাইজ্ঞা লাল জামা কিন্না আনসে