‘ফত্তিন গুম যাইবর আগে চিন্তা গরি, যাইওক বিয়া গরিবার আরেক্কান দিন আগাইয়্যে’
চাটগাঁইয়া ভাষার বাক্য
মান বাংলায় মানে
প্রতিদিন ঘুমিয়ে পড়ার আগে ভাবি যাই হোক, বিয়ে করার আরেকটা দিন এগিয়েছে
অন্য অঞ্চলে একই কথা
- নোয়াখালী: ইইত্তিদিন ঘুমাইবার আগে মনে মনে ভাবি যাই হোক বিয়া কইরবার আরুগ্গা দিন আগাই আইছে
- সিলেট: ফত্তেকদিন ঘুমাই যাওয়ার আগে ভাবি যাই অউক বিয়া খরার আরোখটা দিন আওগাইছে
- বরিশাল: পেরতেক দিন ঘুমাইয়া পড়ার আগে ভাবি যাই হউক বিয়া করার আর এউক্কা দিন আগাই আইছে
- ময়মনসিংহ: প্রতিদিন ঘুমায়া পড়ার আগে ভাবি যাই হোক, বিয়া করার আরেকটা দিন আগাইয়া গেসে
উৎস: Vashantor ডেটাসেট (CC BY 4.0), সম্পাদিত