‘তুই আর কাসত ধরা ফরিবার ফর ফরকিয়া গরিবার হতা স্বীকার ন গরর’
চাটগাঁইয়া ভাষার বাক্য
মান বাংলায় মানে
তুমি আমার কাছে ধরা পড়ার পরেও পরকীয়া করার কথা স্বীকার করছ না
অন্য অঞ্চলে একই কথা
- নোয়াখালী: তুই আন্ডার কাছে ধরা খাইবার হরেও হরকীয়া করার কথা স্বীকার কররনা
- সিলেট: তুমি আমার কাছে দরা পড়িয়াও অন্য ফুরির পিছে পরকীয়াত সিকার কররায় না
- বরিশাল: তুমি মোর ধারে ধরা পরার পরেও পরকীয়া করার কথা স্বীকার করতেয়াছো না
- ময়মনসিংহ: তুমি আমার কাসে ধরা পড়নের পরেও পরকীয়া করনের কথা স্বীকার করতাসো না
‘তুমি আমার কাছে ধরা পড়ার পরেও পরকীয়া করার কথা স্বীকার করছ না’ সব অঞ্চলের ভাষায় একসাথে দেখুন
উৎস: Vashantor ডেটাসেট (CC BY 4.0), সম্পাদিত